ঝাঁপিয়ে পড়ে কোরআনকে রক্ষা: ‘হিরো অব দ্যা মুসলিম’ ঘোষণা করা হলো সেই যুবককে

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

পবিত্র কোরআন জ্বালিয়ে দেয়ার চেষ্টা করলে জনসম্মূখে তার উপর ঝাঁপিয়ে পড়ে কোরআনকে রক্ষা করে ‘হিরো অব দ্যা মুসলিম’ বলে সোশ্যাল মিডিয়া প্রশংসিত হয়েছেন ইলিয়াস নামের এক যুবক।

 

Manual3 Ad Code

জিও নিউজের বরাতে জানা যায়, স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সতর্কতা সত্ত্বেও ক্রিস্টিয়ানস্যান্ড শহরে পবিত্র কোরআন পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে থারসন নামের এক অমুসলিম। এর মাঝে ইলিয়াস নামের একজন মুসলিম পবিত্র কোরআন বাঁচানোর জন্য ব্যারিকেড সার্কেল ভেদ করে ঝাঁপিয়ে পড়ে সে কুলা’ঙ্গারের উপর।

 

 

লোকসম্মূখে তাকে মা’রতে থাকে। কোরআন অবমাননার দায়ে তাকে খুব মা’রধোর করা হয়। স্যোশাল মিডিয়ায় সে ভিডিও মুহূর্তে ছড়িয়ে গেলে ইলিয়াস কে ‘হিরো অব দ্যা মুসলিম’ বলে অবহিত করা হয়। তবে ইলিয়াসের বিস্তারিত কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি।

 

Manual8 Ad Code

ইলিয়াসের প্রশংসা করে স্যোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই লক্ষ লক্ষ মানুষ স্ট্যাটাস দিয়েছেন। ইউরোপ এবং বিশ্বজুড়ে ইসলামফো’বিয়ার উত্থানের বিষয়ে সতর্ক করতেও স্যোশ্যাল মিডিয়ায় সরব থাকতে আহ্বান জানিয়েছেন মুসলিম কয়েকটি সংগঠন। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পাকিস্তান ইউনিয়ন নরওয়ে (প্যান) এ ঘটনায় দুঃখ প্রকাশ করে শঙ্কা প্রকাশ করেছেন।

 

প্যান এর চেয়ারম্যান চৌধুরী কামার ইকবাল বলেন, একজন ব্যক্তি পবিত্র কোরআনের অবমাননা করে মুসলমানদের অনুভূতিতে আ’ঘাত করেছে। তিনি আরো বলেন, নরওয়েজিয়ানরা শান্তিপূর্ণ মানুষ, মুসলিমরাও এখানে শান্তিতে বসবাস করছিলো, যদিও ইদানিং ইসলামফো’বিয়া বৃদ্ধি পেয়েছে, তারপরও নরওয়ে অন্যান্য ধর্মের অধিকারকে সম্মান করায় তারা বিশ্বজুড়ে বেশ সুনাম অর্জন করেছে।

 

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এ দুর্ঘ’টনাটি প্রকাশ্য দিবালোকে ঘটেছিল এবং পুলিশ এটিকে থামাতে কিছুই করেনি, এজন্য তিনি পুলিশের নিন্দা করে বলেন, ইলিয়াস যখন কোরআন অবমাননা বন্ধ করতে ঝাঁপিয়ে পড়েছিল তখনও তারা নিরব ছিলো। পরবর্তিতে অন্যান্য আন্দো’লনকারীরা তাকে সাহায্য করতে এগিয়ে আসে।

 

প্যান চেয়ারম্যান নরওয়ে সরকারকে উগ্রপন্থার মাধ্যমে অন্য ধর্মের অবমাননার দায়ে ও ধর্মীয় অনুভূতিতে আ’ঘাত করার দায়ে অভিযুক্তদের অবিলম্বে বিচারের দাবি জানান। এদিকে উ’গ্রবাদী কুরআন অবমাননার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে তুরস্ক, পাকিম্তানসহ বেশ কয়েকটি মুসলিম প্রধান দেশ।

Manual7 Ad Code

 

তারা বলেছেন, পবিত্র কুরআনের অবমাননা অগ্রহণযোগ্য, কিছুতেই এই সীমালঙ্ঘন মেনে নেয়া যায় না। ইসলাম বিরোধী সংগঠন ‘স্টপ দ্যা ইসলামাইজেশন অব নরওয়ে’কে দ্রুত বিচারের আওতায় আনার জন্য নরওয়ে-সরকারের প্রতি আহবান জানিয়েছেন তারা।

 

 

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code