তিন রাজ্যে ট্রাম্পের সঙ্গে বাইডেনের ব্যবধান কমছে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কয়েকটি রাজ্যের ভোট গণনা এখনো বাকি আছে। যে কারণে বৃহস্পতিবার পর্যন্ত দুই প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করা সম্ভব হয়নি।

Manual2 Ad Code

তবে ভোট গণনা শেষ দিকে এগচ্ছে। যে চারটি রাজ্যে ভোট গণনা সক্রিয়ভাবে চলছে, তাদের বর্তমান অবস্থা কি? নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, তিনটি  রাজ্যে বাইডেনে উন্নতি ঘটেছে।

Manual3 Ad Code

 

আলাস্কা ও নর্থ ক্যারোলাইনার ভোট গণনার হালনাগাদ তথ্য আগামী সপ্তাহের আগে পাওয়া সম্ভব হবে না।

Manual3 Ad Code

অ্যারিজোনা

রাজ্যটির ম্যারিকোপা ও পিমা কাউন্টিতে নতুনভাবে ভোট গণনায় সামান্য ব্যবধানে এগিয়ে আছেন বাইডেন। তিনি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৪৬ হাজার থেকে ৪৯ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

জর্জিয়া

ডোনাল্ড ট্রাম্প এই রাজ্যটিতে এগিয়ে আছেন । দিনের শুরুতে ১৮ হাজার ভোটে এগিয়ে থাকলেও এখন বাইডেনের চেয়ে মাত্র দুই হাজার ভোটে এগিয়ে তিনি।

নেভাদা

রাজ্যটিতে ভোটের ব্যবধান কমিয়ে আনার প্রত্যাশা ছিল ট্রাম্পের। কিন্তু তা আরও বাড়ছে। ব্যবধান আট হাজার থেকে বেড়ে তা ১১ হাজারে পৌঁছেছে।

Manual4 Ad Code

পেনসিলভেনিয়া

দিনের শুরুতে এক লাখ ৬০ হাজার ভোটে এগিয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই ব্যবধান কমে এখন ৩৭ হাজারে পৌঁছাল।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code