বুক বিল্ডিংয়ের পরিবর্তে ফিক্সড প্রাইসে আইপিও চান বিনিয়োগকারীরা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

বুক বিল্ডিং পদ্ধতি বাতিল করে ফিক্সড প্রাইসে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদনের দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

Manual3 Ad Code

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় পুঁজিবাজরে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) সংগঠনটির সভাপতি এ.কে. এম. মিজান-উর রশিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে।

 

Manual6 Ad Code

এদিন রাতে রাইজিংবিডিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক।

চিঠিতে উল্লেখ করা হয়, বুক বিল্ডিং পদ্ধতিতে কাট-অব প্রাইস নির্ধারণের ক্ষেত্রে বিডিং প্রক্রিয়ায় প্রতিটি কোম্পানির ক্ষেত্রে ইতোপূর্বে যথেষ্ট অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এখানে ইস্যু ম্যানেজারগণ মুখ্য ভূমিকা পালন করছে। প্রতিটি কোম্পানির বিডিং প্রক্রিয়ার ক্ষেত্রে ইস্যু ম্যানেজারের সহায়তায় কোম্পানির কর্তৃপক্ষ ও কতিপয় দুর্নীতিবাজ যোগ্য বিনিয়োগকারীরা পরস্পর যোগসাজসের মাধ্যমে শেয়ারের উচ্চ মূল্য নির্ধারণ করেছে।

Manual3 Ad Code

বিএসইসি বুক বিল্ডিং পদ্ধতিতে সংশোধনী আনলেও এই অনিয়ম ও দুর্নীতি রোধ করতে পারেনি। শেয়ার দর অতিমূল্যায়িত হওয়ায় কোম্পানিগুলো লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ লক্ষ সাধারণ বিনিয়োগকারীরা। এর ফলে বাজারে অস্থিরতাও তৈরি হয়েছে। ফলে ওই সকল অযোগ্য বিডারদের শাস্তির আওতায় আনার দাবি করছি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code