কানাডায় জনসংখ্যা বাড়ার কারণ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

কানাডা অফিস: কানাডায় প্রথমবারের মতো দেশটির জনসংখ্যা এক বছরে ১০ লাখ বেড়েছে। সম্প্রতি দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর বিবিসির।
কানাডার সরকারি সংস্থা ‘স্ট্যাটিসটিকস কানাডা’ বলছে, দেশটির জনসংখ্যা এক বছরে ৩ কোটি ৮৫ লাখ থেকে ৩ কোটি ৯৫ লাখ গিয়ে পৌঁছেছে।

Manual5 Ad Code

শুধু তাই নয়, ১৯৫৭ সালের পর কানাডায় জনসংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ ২ দশমিক ৭ শতাংশ চিহ্নিত করা হয়েছে। শ্রমিকের ঘাটতি কমাতে ব্যাপক হারে অভিবাসী নেয়াই দেশটিতে জনসংখ্যা বাড়ার মূল কারণ মনে করছেন সংশ্লিষ্টরা।

২০২৫ সালের মধ্যে আরও প্রায় ৫০ হাজার অভিবাসীকে স্বাগত জানানোর পরিকল্পনা হাতে নিয়েছে ট্রুডো সরকার। এর পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত জনগণ, আফগানিস্তানে সংকটে থাকা মানুষ, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদেরও স্বাগত জানিয়েছে কানাডার সরকার।

এর আগে, ২০২২ সালে কানাডা প্রায় সাড়ে ৪ লাখ অভিবাসীকে স্বাগত জানিয়েছিল। দেশটিতে বর্তমানে অস্থায়ী বাসিন্দার সংখ্যা ৬ লাখের বেশি। এরইমধ্যে রেকর্ড ছাড়িয়েছে অভিবাসন প্রক্রিয়ার জন্য আবেদন।

Manual3 Ad Code

কানাডা সরকারের তথ্যমতে, জনসংখ্যা বৃদ্ধির এই হার অব্যাহত থাকলে, আগামী ২৬ বছরে দেশটির জনসংখ্যা দ্বিগুণে গিয়ে ঠেকবে। আর সেক্ষেত্রে আবাসন, অবকাঠামো, পরিবহন ও অন্যান্য নাগরিক সুবিধা নিরবচ্ছিন্নভাবে নিশ্চিত করা কানাডা সরকারের জন্য কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code