ঢাকা মহানগর আল ইসলাহর সেমিনার অনুষ্ঠিত নবী কারীম (সা.) এর অনুপম আদর্শই মুক্তির একমাত্র পথ ————– মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর যুগ্ম মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, নবী কারীম (সা.) এর গোটা জীবনই আমাদর জন্য আদর্শ, অনুপম চরিত্রের উৎকৃষ্ঠ উদাহরণ। নবীর শিশুকাল, যৌবন তথা গোটা জীবন সকল অবস্থাই আমাদের জন্য অনুকরনীয়। কুরআন কারীমে আল্লাহ তাআলা তাঁর পূর্ণ জীবনের কসম করেছেন। তাঁর আলোচনা আমাদের ঈমানকে তাজা করে, জীবনকে উজ্জীবিত করে। তিনি বলেন, মীলাদুন্নবী (সা.) মাহফিল নবীর জীবন সম্পর্কে জানার এবং জানানোর মাহফিল, নবীর উন্নত চরিত্র ও অনুপম আদর্শ বিশ্ববাসীর কাছে তুলে ধরার একটি অনন্য মাধ্যম। তিনি আজকের প্রবন্ধে উপস্থাপিত প্রিয় নবীর জীবনদর্শনের সাথে আমাদের দৈনন্দিন জীবনকে আমরা মিলিয়ে দেখে তা থেকে শিক্ষা গ্রহণের প্রয়াস পাব বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংগঠনের ঢাকা মহানগর শাখা কর্তৃক পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত  “প্রিয়নবী (সা.) এর অনুপম চরিত্রের যথাযথ অনুসরণই মুক্তির একমাত্র পথ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। গত ২৮ নভেম্বর, রবিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে  উদ্বোধকের বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা কবি রূহুল আমীন খান। তিনি  বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি শুধু তৎকালীন বিশ্বের জন্য নয় বরং সকল যুগে পৃথিবীর এমনকি কিয়ামত পর্যন্ত গোটা সৃষ্টির ত্রানকর্তা। তাঁর দেখানো পথ এবং মতেই মানবতার চির জয়গান, মানবজাতির চির মুক্তি। মহানবীর মহান আদর্শের অনুসরণ ছাড়া দিশেহারা জাতির মুক্তি অসম্ভব। বর্তমান পৃথিবীতে মানবতার হাহাকারে একমাত্র বিশ্ব নবীর আদর্শের অনুসরণই মানবতা, মমত্ববোধ সৌহাদ্য আর ভ্রাতৃত্বকে পুনরায় প্রতিষ্ঠা করা সম্ভব। এ আদর্শের গুণেই এক সময় মুসলমানরা গোটা পৃথিবীতে শান্তি, সম্পৃতি আর ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করেছিল।

Manual3 Ad Code

মহানগর আল ইসলাহর সহ সভাপতি মাওলানা মাওলানা আবু সাদেক মোঃ ইকবাল খন্দকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন এর পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নারিন্দা দারুল উলুম আহসানিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আবুল বাশার। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা-ই আলিয়া ঢাকার প্রিন্সিপাল (অবঃ) প্রফেসর ড. এ কে এম ইয়াকুব হোসাইন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর পরিচালক ড. সৈয়দ শাহ মোহাম্মদ এমরান, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, অর্থ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মোহাম্মদ কুতবুল আলম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, পাঠাগার সম্পাদক মাওলানা নজীর আহমদ হেলাল, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সভাপতি মাছুম আহমদ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুফতী শাহ আলম, আনজুমানে আল ইসলাহ ইউ.এস.এ পেন্সেলবেনিয়ার সাধারণ সম্পাদক মাওলানা রুহান উদ্দিন চৌধুরী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর বিশিষ্ট আইজীবী এড. সৈয়দ আমিনুল ইসলাম সাজি, ফকিরাপুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্জ মোহাম্মদ শওকত হোসেন কানন, উত্তর বাড্ডা কেন্দ্রীয় জামে মসজিদের খতীব খন্দকার মাওলানা মন্জুর হোসাইন।

Manual6 Ad Code

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর ঢাকা মহানগর সহ সাধারণ সম্পাদক ড. মাওলানা মোরশেদ আলম সালেহী, অফিস সম্পাদক মাওলানা শাহিদ আহমদ, লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা ঢাকার উপ পরিচালক মাওলানা সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক হাফিয মাওলানা ফখরুল ইসলাম, তালামীযে ইসলামিয়ার হবিগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বাপ্পি, অর্থ সম্পাদক আরাফাত হোসাইন, প্রচার সম্পাদক আব্দুস সামাদ, তালামীযে ইসলামিয়া মাদরাসা-ই আলিয়া ঢাকার সভাপতি হাফিয অমিত হাসান ও মাদরাসা-ই দারুল হাবীব এর শিক্ষক হাফিয মোহাম্মদ আব্দুল আলিম প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code