আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন: করোনায় কত ভোট পড়বে তা নিয়ে চিন্তিত কর্তৃপক্ষ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: আর কিছুদিন বাদেই বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রের নির্বাচন অনুষ্ঠান হবে। কে যাবেন হোয়াইট হাউজে তার জল্পনা কল্পনা চলছে। তবুত্ত বেশী ভোট পড়বে বলে আশা কর্তৃপক্ষের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এরই মধ্যে রেকর্ড ৯ কোটিরও বেশি আগাম ভোট পড়েছে। আগাম ভোট পড়েছে ৯ কোটি ১০ লাখ। ভোটের জন্য নির্ধারিত তারিখের আগেই শনিবার পর্যন্ত এই বিপুল সংখ্যক মানুষের ভোট প্রয়োগের ঘটনা দেশটিতে এক শতকেরও বেশি সময়ের মধ্যে এবারই সবচেয়ে বেশি ভোট পড়ার ক্ষেত্র তৈরি করেছে। যুক্তরাষ্ট্রে কর্মদিবসে নির্বাচন হওয়ার কারণে অনেক মানুষ চাকুরি হারাবার ভয়ে সশরীরে ভোট দিতে পারেন না৷ কাজের সূত্রে দূরে থাকার কারণেও কারও কারও ভোট দিতে সমস্যা হয়৷ এমন সব মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সেদেশে ডাকযোগে ব্যালট পাঠানোর সুযোগ রয়েছে৷ এ বছর করোনা সংকটের কারণেও বিপুল সংখ্যক ভোটার সেই সুযোগ গ্রহণ করছেন বলে মনে করা হচ্ছে৷ দেশটির ২০টি অঙ্গরাজ্যের দলীয় নিবন্ধনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত নিবন্ধিত ১ কোটি ৯৯ লাখ ডেমোক্র্যাট ভোট দিয়েছেন। বিপরীতে ভোট দেওয়া রিপাবলিকানের সংখ্যা এক কোটি ৩০ লাখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code