রাশিয়া থেকে তেল নেবে না কানাডা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

কানাডা প্রতিনিধি: ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন। জাস্টিন বলেছেন, তেল বিক্রির টাকায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সে দেশের বিত্তবানদের পকেট ভারী হয়, সে জন্য কানাডা রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না।
রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর সমন্বিত নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু এখন পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। তবে এখন পর্যন্ত তারা রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি করছে। তবে ইউরোপ যতটা রাশিয়ার তেলের ওপর নির্ভরশীল, কানাডা ততটা নয়।
এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেছেন, কানাডা সাম্প্রতিক সময়ে রাশিয়া থেকে তেমন একটা তেল আমদানি করেনি। তা সত্ত্বেও ট্রুডো মনে করেন, কানাডার এই ব্যবস্থা বিশ্ব সম্প্রদায়কে শক্তিশালী বার্তা দেয়। পরিসংখ্যান অনুসারে, কানাডা ২০২১ সালে প্রায় ২৯ কোটি ঘনফুট গ্যাস রাশিয়া থেকে আমদানি করেছে। আর কানাডা শুধু তেল আমদানি করে না, তারা একই সঙ্গে বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code