বালাগঞ্জে ভাইস চেয়ারম্যান বিএনপি’র প্রার্থী মনি’কে বহিষ্কার

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: সিলেট ব্যুরোচীফ -সোলেমান হোসেন চুন্নু : বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সেবু আক্তার মনিকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পদপদবী থেকে বহিষ্কার করেছে বিএনপি। বুধবার বিএনপির যুগ্ন মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিষ্কার করা হয়। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট জেলার শুধুমাত্র বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির এই নেত্রী প্রার্থী হয়েছিলেন। এছাড়া অন্য কোন উপজেলায় বিএনপির কোন প্রার্থী প্রাতিদ্বন্ধিতা করছেন না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code