তেলের দাম কমার সম্ভাবনা নেই

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশের বাজারে আপাতত কমার কোনও সম্ভাবনা নেই। কারণ হিসেবে বিপিসি বলছে, সব মিলিয়ে এখনও তাদের লোকসান ৪৩ কোটি টাকার মতো। যদিও ডিজেল ছাড়া অন্য সব জ্বালানি তেল বিক্রি করে লাভ করছে বিপিসি।

বিপিসি জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত তাদের গড়ে লোকসান হয়েছে ২৩৩ কোটি টাকা। এরমধ্যে ডিজেল ছাড়া অন্য তেলে লাভ হওয়ায় এখন তাদের মোট লোকসান এসে দাঁড়িয়েছে ৪৩ কোটিতে।

প্রসঙ্গত, সম্প্রতি সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানিয়েছে, জ্বালানি তেল বিক্রি করে বিপিসি লাভ করছে। বিশেষ করে প্রতি লিটার ডিজেল বিক্রিতে বিপিসির লাভ হচ্ছে ২৯ টাকা বলে সিপিডি দাবি করে।

Manual4 Ad Code

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে, দেশের বাজারে তেলের দাম কমবে কিনা- এমন প্রশ্ন করলে বিপিসির চেয়ারম্যান ডিজেল বিক্রির এই লোকসানের কথা জানান।

Manual1 Ad Code

বিপিসি চেয়ারম্যান বলেন, পরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি আন্তর্জাতিক বাজারে ১০৩ ডলার থাকলে আমরা ব্রেক ইভেনে থাকি। কিন্তু এর বেশি হলেই আমাদের লোকসান হয়। গত নভেম্বর মাসে গড়ে ব্যারেলপ্রতি পরিশোধিত ডিজেলের দাম ১০৫ ডলার ছিল উল্লেখ করে বলেন, এখনও আমাদের প্রতি লিটার ডিজেল বিক্রিতে ২ থেকে ৩ টাকা লোকসান হচ্ছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code