ফিনল্যান্ড ও সুইডেনের সঙ্গে নিরাপত্তা চুক্তিতে সম্মত যুক্তরাজ্য

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: সুইডেন ও ফিনল্যান্ডের সঙ্গে পারস্পারিক নিরাপত্তা চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাজ্য। এই চুক্তির ফলে কোনও দেশ আক্রান্ত হলে অপর পক্ষ তাদের সহায়তায় এগিয়ে আসবে। দেশ দুইটির ন্যাটো জোটে যোগ দেওয়া নিয়ে বিতর্কের মধ্যে চুক্তি সই করতে উভয় দেশ সফর করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। চুক্তিতে আরও বলা হয়েছে, যুক্তরাজ্য সংকটে পড়লে সহায়তায় এগিয়ে আসবে সুইডেন ও ফিনল্যান্ড। বরিস জনসন এবং সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন বলেছেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে এই সহযোগিতা ‘আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে’।

Manual1 Ad Code

পরে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে দ্বিতীয় চুক্তির ঘোষণা দেওয়া হয়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code