বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৬ মাস আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট:আগামী ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে বহাল থাকছেন মেহেদি হাসান মিরাজ ও লিটন দাস।গতরাতে পরিচালক পর্ষদের চতুর্থ বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।আগামী ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল গঠনের লক্ষ্যে মিরাজ ও লিটনকে অধিনায়ক হিসেবে বহাল রাখল বিসিবি। ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।বোর্ড সভা শেষে বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘২০২৮ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের অধিনায়ক থাকবেন লিটন দাস। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফ হাসান।’

Manual6 Ad Code

২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের নেতৃত্বে থাকছেন মিরাজ। ওয়ানডেতে সহ-অধিনায়ক দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত।বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখার জন্য খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের জন্য পেনশন স্কিম কাঠামো তৈরির লক্ষ্যে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
সভায় সকল কর্মীদের জন্য সাংগঠনিক দক্ষতা, স্বচ্ছতা এবং পেশাদার মান বৃদ্ধির লক্ষ্যে প্রস্তাবিত নীতি অনুমোদন করা হয়।এছাড়া আনুষ্ঠানিকভাবে দু’টি অ্যাপ উদ্বোধন করা হয়েছে। ঘরোয়া ক্রিকেটারদের অ্যানালিটিক্যাল অ্যাপ ও বিসিবি ক্লাউড সার্ভার অ্যাপ। যেখানে ঘরোয়া খেলোয়াড়দের ভিডিও ফুটেজ এবং বিশ্লেষণমূলক বিষয়বস্তু দেখার সুযোগ পাবেন কোচ, বিশ্লেষক এবং নির্বাচকরা।পাশাপাশি ক্রীড়া সাংবাদিকদের জন্য স্কলারশিপ প্রোগ্রামও চালু করা হবে। বিসিবি অ্যাওয়ার্ড নাইটও নতুন করে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code