মুক্তিযুদধের ইতিহাস জানার আনন্দে বইপড়া উৎসবের পরীক্ষা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

মুক্তিযুদ্ধের ইতিহাস জানার আনন্দে বইপড়া উৎসবের পরীক্ষা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদক :
প্রতিযোগিতার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস জানার আনন্দে অনুষ্ঠিত হয়েছে জেলা পরিষদ, সিলেট – ইনোভেটর বইপড়া উৎসবের পরীক্ষা। আজ শুক্রবার ১৬ ফেব্রুয়ারি নগরীর মদনমোহন কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বইপড়া উৎসবে অংশ নেয়া ৫০৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। দুটো পৃথক বিভাগে স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ক বিভাগে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা বইপড়া উৎসব ২০২৩-২০২৪ আসরের নির্ধারিত গ্রন্থ শওকত ওসমান এর উপন্যাস ‘মুজিবনগরের সাবু” এবং খ বিভাগে দশম থেকে দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীরা শাহরিয়ার কবিরের উপন্যাস ‘পুবের সূর্য’ থেকে পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের সরব উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।এসময় পাঠ্যবইয়ের বাইরের বইয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সবাইকে মুগ্ধ করে।
পরীক্ষার শুরুতে শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে স্বাগত জানান, ইনোভেটর এর নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব। ইনোভেটর এর প্রধান সমন্বয়ক প্রভাষক সুমন রায় এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত পরীক্ষায় সমন্বয়ক ছিলেন ইনোভেটর এর সমন্বয়ক আশরাফুল ইসলাম অনি এবং সুমিতা দাস। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন জেলা পরিষদ সিলেট এর চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, সরকারী মদনমোহন কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, এবং ইনোভেটর এর মুখ্য সঞ্চালক, সিসিক কাউন্সিলর রেজওয়ান আহমদ।পরীক্ষায় সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ইনোভেটরের সদস্যরা কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code