মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্পের আবেদন খারিজ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: চারটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে নির্বাচনে ফল পাল্টে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে একটি আবেদন খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। টেক্সাসে দায়ের করা এই মামলায় জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনের ফলাফল পাল্টে দেওয়ার আবেদন জানানো হয়েছিল। চার অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বি ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। মামলাটি সমর্থন করেছিলেন ১৮টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল এবং কংগ্রেসের ১০৬ জন রিপাবলিকান সদস্য। ট্রাম্পের জন্য আরেকটি দুঃসংবাদ। তিনি প্রমাণ ছাড়াই দাবি করে আসছিলেন, নভেম্বরের নির্বাচনের চূড়ান্ত ফলাফল সুপ্রিম কোর্ট থেকেই আসবে। ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের গণনাকৃত ভোটের ধারা অনুযায়ী রিপাবলিকান প্রার্থী জো বাইডেন তার প্রতিদ্বন্দ্বীর কাছে সুস্পষ্ট ব্যবধানে পরাজিত হয়েছেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code