ফাইজারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ৫৩০ কোটি ডলারের চুক্তি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ  ফাইজারের তৈরি করোনা ভাইরাসের অ্যান্টিভাইরাল পিল প্যাক্সলোভিড কিনতে ৫৩০ কোটি ডলারের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র সরকার।

Manual8 Ad Code

গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সম্পাদিত এই চুক্তির আওতায় ওষুধ কোম্পানিটি সরকারকে ওই পিলের এক কোটি কোর্স সরবরাহ করবে।

Manual1 Ad Code

রয়টার্স বলছে, এর আগে মার্ক অ্যান্ড কো ইংকের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকার যে চুক্তি করেছিল, মূল্যের আকারে এই চুক্তি প্রায় দ্বিগুণ। তবে ফাইজারের পিলের দাম অনেক কম। এক কোর্সের দাম পড়বে প্রায় ৫৩০ ডলার, যেখানে মার্কের এক ডোজের দাম ছিল ৭০০ ডলার।

Manual4 Ad Code

ফাইজার জানায়, তাদের তৈরি অ্যান্টিইরাল পিল প্যাক্সলোভিড ক্লিনিক্যাল ট্রায়ালে (পরীক্ষামূলক প্রয়োগ) রোগীদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঝুঁকি ৮৯ শতাংশ পর্যন্ত কমাতে পারে বলে প্রমাণ মিলেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code