

ডেস্ক রিপোর্ট, ঢাকা: যুক্তরাজ্য রাশিয়ার বিরুদ্ধে ভ্যাকসিন গবেষণার তথ্য হ্যাকিং প্রচেষ্টার যে অভিযোগ এনেছে, তা উড়িয়ে দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের এক মুখপাত্র যুক্তরাজ্যের নির্বাচনে মস্কোর হস্তক্ষেপের অভিযোগকেও ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, বৃহস্পতিবার যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র (এনসিএসসি) রাশিয়ার বিরুদ্ধে কোভিড-১৯ টিকার গবেষণার তথ্য হ্যাকিংয়ের অভিযোগ আনার কয়েক ঘণ্টার মধ্যেই পেসকভ ওই অভিযোগকে ‘ভিত্তিহীন’অ্যাখ্যা দেন। তিনি বলেন, ‘কেউ যুক্তরাজ্যের ওষুধ কোম্পানি ও গবেষণা কেন্দ্রগুলোর তথ্য হ্যাক করার চেষ্টা করেছিল বলে আমাদের কাছে তথ্য নেই।’