ভূমিকম্প-দুর্যোগের সময় নামাজে থাকলে করণীয়

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট : আল্লাহ তায়ালা মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি।’ (সুরা যারিয়াত : আয়াত ৫৬)

Manual5 Ad Code

এই দুই জাতির ওপর অর্পিত অন্যতম ফরজ ইবাদত হলো নামাজ। সময়মতো নামাজের গুরুত্ব অপরিসীম। কারও শরীরে সক্ষমতা থাকা পর্যন্ত নামাজ ছাড়ার কোনও অনুমতি নেই।

Manual7 Ad Code

কখনও অসুস্থতার কারণে দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারলে বসে, শুয়ে, ইশারাতেও নামাজ আদায়ের কথা বলা হয়েছে।

ইসলামে নামাজের গুরুত্ব এতোটাই বেশি যে যুদ্ধের ময়দানেও নামাজে গড়িমসির সুযোগ দেওয়া হয়নি।

তবে বিশেষ প্রয়োজনে তাৎক্ষণিক নামাজ ছাড়ারও অনুমতি রয়েছে। ইসলাম এমন কোনও ধর্ম নয় যা মানুষকে জেনেশুনে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ইসলামে সবকিছু সহজ ও স্বাভাবিক রাখা হয়েছে। তাই ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ, জলোচ্ছ্বাস বা অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনার সময় যদি কেউ নামাজের ভেতর থাকেন এবং নিজের জীবন নাশের আশঙ্কাবোধ করেন তাহলে এই মুহুর্তে নামাজ ছেড়ে দেওয়া যাবে।

Manual7 Ad Code

ফেকাহবিদ আলেমদের মতে, এই মুহুর্তে নামাজ ছেড়ে দেওয়া আবশ্যক হয়ে পড়ে। তবে এই নামাজ পরবর্তীতে স্বাভাবিক সময়ে আদায় করে নিতে হবে।

Manual3 Ad Code

পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘যদি তোমরা(শত্রুর) আশংকা কর, তবে পথচারী অথবা আরোহী অবস্থায়, (নামায পড়ে নাও)। অতঃপর যখন তোমরা নিরাপদ হও, তখন আল্লাহকে স্মরণ কর; যেভাবে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, যা তোমরা জানতে না।’ -(সুরা বাকারা, আয়াত, ২৩৯)

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code