আওয়ামী লীগ নেতৃত্ব নির্বাচনে ভুল করে না: পররাষ্ট্রমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনস্থল সরকারি আলীয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বুধবার রাত সাড়ে ১০টায় তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠ পরিদর্শনে যান।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

এসময় ড. মোমেন আলীয়া মাদরাসা মাঠে তৈরি সম্মেলনমঞ্চ ও প্যান্ডেল ঘুরে দেখেন। সিলেটের নেতাদের কাছ থেকে সম্মেলনের প্রস্তুতির সর্বশেষ অবস্থার খোঁজ খবর নেন।

 

Manual8 Ad Code

ড. মোমেন এ সময় গণমাধ্যমকর্মীদের বলেন, বিজয়ের মাসে আওয়ামী লীগের সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে ঈদের আনন্দ বিরাজ করছে। অনেক দিন পর সম্মেলন হওয়ায় নেতাকর্মীরা খুব খুশি। তাদের মধ্যে অনেক উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে।

Manual1 Ad Code

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটের সম্মেলনের সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানকার কোন নেতা কারো বিরুদ্ধে কথা বলেন না। সবাই ‘পজেটিভ মাইন্ডেড’।

 

মন্ত্রী বলেন, সম্মেলনে কাউন্সিলররা তাদের নেতৃত্ব বাছাই করবেন। আওয়ামী লীগ কখনো নেতৃত্ব বাছাইয়ে ভুল করে না। সিলেটেও হবে না বলে আশাপ্রকাশ করেন তিনি।

 

সম্মেলনস্থল পরিদর্শনের সময় মন্ত্রীর সাথে ছিলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, পররাষ্ট্রমন্ত্রীপত্মী সেলিনা মোমেন, মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code