পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি ‘বাস্তব’: বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুমকি ‘বাস্তব’। সোমবার (১৯ জুন) এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বেলারুশে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়ে নিন্দা জানানোর কিছু দিন পর এমন মন্তব্য করলেন বাইডেন।

Manual6 Ad Code

সোমবার জো বাইডেন বলেন, “পুতিনের কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে আমি উদ্বিগ্ন। তার হুমকি ‘বাস্তব’।”

মার্কিন প্রেসিডেন্ট বলেন, দুই বছর আগে আমি যখন কলোরাডো নদী শুকিয়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলাম, সবাই আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেনও আমি পাগল। আমি যখন বলি পুতিনের কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি বাস্তব, তখনও তারা একইভাবে আমার দিকে তাকায়।

Manual2 Ad Code

প্রথমবারের মতো নিজ ভূখণ্ডের বাইরে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। গত সপ্তাহে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলছেন, এসব অস্ত্রের মধ্যে এমন কিছু অস্ত্র আছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা ও নাগাসাকিতে নিক্ষেপিত পারমাণবিক বোমার চেয়েও ৩ গুণ শক্তিশালী। এগুলোর পাল্লা ও ক্ষমতা কম। ফলে এগুলো রণক্ষেত্রে ব্যবহার করা সম্ভব।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code