সিলেটের সাবেক এসপি আব্দুল মান্নান বরখাস্ত

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual7 Ad Code

দণ্ডবিধির মামলায় সিলেট জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে গোপালগঞ্জ মডেল থানার করা মামলায় গত ৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি সিলেট জেলা কারাগারে রয়েছেন। ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯(২) ধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Manual1 Ad Code

২০১৮ সালের সরকারি চাকরি আইন অনুযায়ী, কারাগারে আটক থাকা, গ্রেপ্তার হওয়া বা অভিযোগপত্র গৃহীত হওয়ার পর যেকোনো সরকারি কর্মচারীকে সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে। ওই আইনের ৩৯(২) ধারা অনুযায়ীই আব্দুল মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ডেস্ক: আর

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code