নিকারের সভা রবিবার, অনুমোদন পাচ্ছে পদ্মা ও মেঘনা বিভাগ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: আগামী রবিবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিতব্য প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় দেশে আরও দুটি নতুন বিভাগ গঠনের প্রস্তাব উঠবে বলে জানা গেছে। বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে প্রস্তাব করা হচ্ছে ‘পদ্মা’ বিভাগের। আর বৃহত্তর কুমিল্লার তিনটি ও নোয়াখালীর তিনটি করে মোট ছয়টি জেলা নিয়ে ‘মেঘনা’ বিভাগ গঠনের প্রস্তাব উঠছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে আরও জানা গেছে, ওইদিন বেলা সাড়ে ১১টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় স্থাপিত মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিতব্য নিকার সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র জানিয়েছে নতুন এ দুটি বিভাগ হলে দেশে বিভাগের সংখ্যা দাঁড়াবে ১০টি। এর আগের সব বিভাগের নাম স্থানীয় শহরের নামে হলেও এবার প্রথমবারের মতো দুই নদীর নামে দুটি বিভাগ হতে যাচ্ছে। উল্লেখ্য, গত বছরের ২১ অক্টোবর ও ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী ঘোষণা দেন, ‘ মেঘনা’ নদীর নামে কুমিল্লা এবং ‘পদ্মা’ নদীর নামে ফরিদপুর বিভাগ হবে।

Manual2 Ad Code

এবারের নিকার সভায় পদ্মা ও মেঘনা নামে দুটি প্রশাসনিক বিভাগ সৃজন ছাড়াও কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে ঝাউদিয়া এলাকায় স্থানান্তর করে ‘ঝাউদিয়া থানা’ নামকরণ এবং ‘ঝাউদিয়া পুলিশ ক্যাম্প’ ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তর করে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্প’ হিসেবে নামকরণের প্রস্তাব।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code