নবীগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ দিন আগে

Manual4 Ad Code

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ): নবীগঞ্জে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার ছনখোলা গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে মো. শাহআলম (২৪) এবং একই গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (২৩)।

Manual6 Ad Code

এসআরবি-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ১১টা ৫৫ মিনিটের দিকে সৈয়দপুর বাজার এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি বিরতিহীন পরিবহনে তল্লাশি চালানোর সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি নেভি ব্লু ও কালো রঙের দুটি ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে ব্যাগে তল্লাশি চালিয়ে নীল পলিথিনে মোড়ানো ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন মাদক বিক্রির উদ্দেশ্যে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখেছিল বলে জানিয়েছে এসআরবি।

Manual3 Ad Code

পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের ও জব্দ করা গাঁজা নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code