নিউইয়র্ক প্রবাসীদের জন্য ব্যয়বহুল শহর

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

নিউইয়র্ক ডেস্ক: হংকংকে পেছনে ফেলে প্রবাসীদের বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর এখন নিউইয়র্ক। আর পঞ্চম স্থানে সিঙ্গাপুর। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ইসিএ ইন্টারন্যাশনালের নতুন এক গবেষণায় এ তথ্য উঠে আসে।

Manual5 Ad Code

ইসিএ ইন্টারন্যাশনাল নিউইয়র্ক শীর্ষে আসার কারণ জানাতে গিয়ে বলা হয়েছে, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও আবাসন ব্যয় বৃদ্ধির কারণে এমনটা হয়েছে। জেনেভা ও লন্ডন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।
ইসিএ ইন্টারন্যাশনাল জানায়, গত বছর ১৩তম স্থানে থাকা সিঙ্গাপুর এবার প্রথমবারের মতো শীর্ষ পাঁচে উঠে এসেছে। অন্যান্য অঞ্চলের তুলনায় দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলোতে মূল্যস্ফীতি কম থাকায় এই অঞ্চলের দেশগুলো তালিকার কিছুটা নিচের দিকেই রয়েছে। তবে ব্যতিক্রম সিঙ্গাপুর।

প্রতিষ্ঠানটির এশিয়া অঞ্চলের পরিচালক লি কোয়ান বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার আর্থিক কেন্দ্রস্থল হিসেবে পরিচিত সিঙ্গাপুর তালিকার ওপরের দিকে উঠে আসার কারণ মূলত আবাসন খরচ বৃদ্ধি। কারণ, অন্যান্য দেশের তুলনায় এখানে আগেভাগেই করোনার বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছিল। তাই এ দেশে ভাড়া বাড়ির চাহিদা বেড়ে যায়। তবে সেই চাহিদার তুলনায় জোগান ছিল কম।
রাশিয়ার প্রবাসীরা দুবাইয়ে চলে আসায় সেখানকার বাড়িভাড়া এক–তৃতীয়াংশ বেড়ে যায়। ফলে ব্যয়বহুল শহরের তালিকায় দুবাই এখন ১২তম স্থানে উঠে এসেছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code