দেশের চার স্থানে ড্রেজিংয়ের কাজ পেলো ডক ইয়ার্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: দেশের চার স্থানে ড্রেজিংয়ের পূর্ত কাজ পেয়েছে ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। প্রতিষ্ঠানটিকে ৩৫৯ কোটি ৭৯ লাখ টাকায় এই ড্রেজিংয়ের কাজ দেওয়া হয়েছে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ বিষয়ে অনুমোদন দিয়েছে।

বুধবার (৮ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি জানান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীন বিআইডিব্লউটিএ কর্তৃক ‘মোংলা থেকে রামপাল খেয়াঘাট পর্যন্ত’ (প্যাকেজ-২, লট-১) ড্রেজিংয়ের পূর্ত কাজ ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের কাছ থেকে ৯৬ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকায় কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিআইডিব্লউটিএ কর্তৃক ‘উলানিয়া থেকে মাওয়া এবং দৌলতদিয়া থেকে নাজিরগঞ্জ পর্যন্ত’ (প্যাকেজ-২, লট-২) ড্রেজিংয়ের পূর্ত কাজ ‘ডক ইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের কাছ থেকে ৮৭ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকায় কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

এছাড়া ‘নাজিরগঞ্জ থেকে চর ভবানিপুর পর্যন্ত’ (প্যাকেজ-২, লট-৩) ড্রেজিংয়ের পূর্ত কাজ ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের কাছ থেকে ৮৭ কোটি ৯০ লাখ টাকায় কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীন বিআইডিব্লউটিএ আওতায় এ ড্রেজিং কাজ হবে।

Manual2 Ad Code

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিআইডিব্লউটিএ কর্তৃক ‘ভবানিপুর থেকে পাকশী পর্যন্ত’ (প্যাকেজ-২, লট-৪) ড্রেজিংয়ের পূর্ত কাজ ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের কাছ থেকে ৮৭ কোটি ৯০ লাখ টাকায় কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code