ইরানে ভূমিকম্পের আঘাতে নিহত ৪, আহত শতাধিক

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

ইরানের উত্তর-পূর্বাঞ্চলের কাশমার শহরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২০ জন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Manual8 Ad Code

ফরাসি বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইরানের স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। এতে ইরানের কাশমার শহর কেঁপে ওঠে।

Manual5 Ad Code

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে চারজন নিহত ও ১২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Manual6 Ad Code

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ভূমিকম্পে ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code