অক্টোবরেই ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে রাশিয়া: আরআইএ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: অক্টোবর মাস থেকেই দেশের জনগণের মধ্যে ভ্যাকসিন প্রয়োগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। সে দেশের স্বাস্থ্যমন্ত্রীকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় এ খবর দেওয়া হয়েছে। এ সপ্তাহেই সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগস্টেই রাষ্ট্রীয় গবেষণাগারে তৈরি একটি ভ্যাকসিনকে স্থানীয় পর্যায়ে ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হবে। এরপর তা চিকিৎসাকর্মীদের শরীরে প্রয়োগ করা হবে। একইভাবে সিএনএন-এর ৩০ জুলাই (বুধবার) তারিখের প্রতিবেদনেও রুশ কর্মকর্তাদের সূত্রে ১০ আগস্টের মধ্যে ভ্যাকসিন অনুমোদন দেওয়ার কথা জানানো হয়। রাষ্ট্রীয় রুশ বার্তা সংস্থা আরআইএ স্বাস্থ্যমন্ত্রীকে উদ্ধৃত করে জানিয়েছে, অক্টোবর মাস থেকে জনগণকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু হবে। শুরুতে ডাক্তার ও শিক্ষকদের শরীরে এটি প্রয়োগ করা হবে। তবে ভ্যাকসিনটির ব্যাপারে বিস্তারিত তথ্য জানায়নি আরআইএ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code