ইতিহাসের এই দিনে: পার্ল হারবারে ভয়াবহ হামলা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: সময়টা ১৯৪১ সালের ৭ ডিসেম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। হাওয়াই দ্বীপের পার্ল হারবার নৌঘাঁটিতে ভয়াবহ বিমান হামলা চালায় জাপানিরা। মার্কিন এই নৌঘাঁটিতে হামলায় প্রাণ যায় প্রায় ২ হাজার মানুষের। এর পরদিনই মার্কিন প্রশাসন জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। শেষ অবধি মার্কিন নেতৃত্বাধীন মিত্র শক্তি এই বিশ্বযুদ্ধে জয় পায়। হেরে যায় জাপান ও তার মিত্ররা।

Manual6 Ad Code

পৃথিবীর নীলচে ছবি
১৯৭২ সালের ৭ ডিসেম্বর চাঁদে যাওয়ার সময় অ্যাপোলো-১৭ মহাকাশযানের নভোচারীরা পৃথিবীর একটি ছবি তুলতে সক্ষম হন। প্রায় ২৯ হাজার কিলোমিটার বা ১৮ হাজার মাইল দূর থেকে ছবিটি তোলা হয়। ছবিতে পৃথিবীকে নীল মার্বেলের মতো দেখা যায়। পরে পুরো বিশ্বে এই ছবি ছড়িয়ে পড়ে।

Manual6 Ad Code

প্রথম বাষ্পীয় রেল চালু
১৮৩৫ সালের ৭ ডিসেম্বর জার্মানিতে চালু হয় বাষ্পীয় ইঞ্জিনচালিত প্রথম রেল। ব্যাভেরিয়ান লুডউইগ রেলওয়ে নামে এটা পরিচিত ছিল।

সবচেয়ে কম বয়সে একা বিশ্বভ্রমণ
জার্মান-অস্ট্রেলিয়ান নাবিক জেস মার্টিন। ১৯৯৮ সালের এ দিনে নৌযান নিয়ে একাই বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন তিনি। তখন মার্টিনের বয়স ছিল মাত্র ১৭ বছর। ১১ মাস পর তিনি তাঁর সফর সফলভাবে সমাপ্ত করেন। এর মধ্য দিয়ে বিশ্ব রেকর্ডের খাতায় নাম ওঠে মার্টিনের। সবচেয়ে কম বয়সে একা বিশ্বভ্রমণে রেকর্ড গড়েন তিনি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code