এরদোয়ানের জন্য পুতিনের অপেক্ষা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান সফর করছেন। সফরে তেহরানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তাঁর বৈঠক ঘিরে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ৫০ সেকেন্ডের এ ভিডিওতে এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করতে দেখা গেছে পুতিনকে। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর পশ্চিমা সামরিক জোট ন্যাটোভুক্ত কোনো দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে এটি প্রেসিডেন্ট পুতিনের প্রথম বৈঠক।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বৈঠককক্ষে নির্ধারিত সময়ে প্রবেশ করেছেন পুতিন। সেখানে ছিল দুই নেতার বসার জন্য সাজানো চেয়ার। পেছনে দুই দেশের সুসজ্জিত পতাকা। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের জন্য এ সময় অপেক্ষারত রুশ প্রেসিডেন্ট উসখুস করতে থাকেন। একপর্যায়ে দুই হাত একত্রে রেখে মুখে বিভিন্ন অঙ্গভঙ্গি ফুটিয়ে তোলার চেষ্টা করেন। শেষমেশ কক্ষে এরদোয়ান প্রবেশ করলে পুতিন এগিয়ে গিয়ে তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় এরদোয়ান পুতিনকে বলেন, ‘হ্যালো, কেমন আছেন, ভালো?’ এরপর হাস্যোজ্জ্বল দুই নেতা একে অপরের সঙ্গে হাত মেলান। বিভিন্ন আন্তর্জাতিক বৈঠকে বিশ্বনেতাদের অপেক্ষা করানোর জন্য পুতিনের বেশ ‘নামডাক’ আছে। কখনো কখনো কয়েক ঘণ্টাও অপেক্ষা করিয়েছেন তিনি। কিন্তু এবার সেই পুতিনের অপেক্ষা করা নিয়ে তুরস্কের সংবাদমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। ২০২০ সালে মস্কোতে একটি বৈঠকের স্মৃতি মনে করিয়ে দিয়ে এমনই এক খবরে বলা হয়, ওই সময় এরদোয়ানকে দুই মিনিট অপেক্ষা করিয়েছিলেন পুতিন। তুরস্কের টি-২৪ অনলাইন শিরোনাম করেছে, ‘এটা কি প্রতিশোধ ছিল।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code