জম্মু কাশ্মীরে হামলা পাকিস্থানের সীমান্ত ভিসা বন্ধসহ ৫টি জরুরী ব্যবস্থা ভারতের

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual7 Ad Code

ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর পাকিস্তানের নিয়ে পাঁচটি সিদ্ধান্ত নিয়েছে ভারত। বুধবার সন্ধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে জরুরি বৈঠকে বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি (সিসিএস)। প্রায় আড়াই ঘণ্টার বৈঠক শেষে রাত ৯টা নাগাদ সাংবাদিকদের সাথে কথা বলেন সিসিএসের কর্তারা। পরাষ্ট্র সচিব বিক্রম মিস্রী পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি ব্যবস্তার কথা ঘোষণা করেন। জানান, জম্মু ও কাশ্মীরে সম্প্রতি সফল নির্বাচন অনুষ্ঠিত সেখানে উন্নতি হচ্ছে। অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে। সেই রেশে এই হামলা

Manual6 Ad Code

১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। যত দিন না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসের প্রতি তার সমর্থন প্রত্যাহার করছে, তত দিন এই চুক্তি স্থগিত থাকবে। পাকিস্তানিদের ভারতে আসা বন্ধ করে দিল মোদী সরকার, বাতিল হচ্ছে ভিসা, দেশ ছাড়তে দেওয়া হল ৪৮ ঘণ্টা সময়সীমা ‘দ্বিতীয়ত, আট্টারি-ওয়াঘা সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেওয়া হচ্ছে। উপযুক্ত নথিপত্র নিয়ে যাঁরা এই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন, তাঁদের ১ মে পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। তার মধ্যে এই সীমান্ত দিয়েই তাঁদের ফিরে যেতে হবে।
তৃতীয়ত, ‘সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প’ (এসভিইএস)-এর অধীনে কোনও পাকিস্তানি নাগরিককে আর ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না। অতীতে এই ভিসায় প্রবেশের জন্য পাকিস্তানিদের যত অনুমতি দেওয়া হয়েছে, তা বাতিল করা হচ্ছে। এই ভিসা প্রকল্পের অধীনে যে সমস্ত পাকিস্তানি এখন ভারতে আছেন, ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের দেশ ছাড়তে হবে। এসভিইএস হল ‘সার্ক’-এর দেশগুলির (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মলদ্বীপ এবং শ্রীলঙ্কা) মধ্যে স্বাক্ষরিত একটি বিশেষ চুক্তি, যার মাধ্যমে ব্যক্তিগত ভিসা ছাড়াও এই সাত দেশের মধ্যে যাতায়াত করতে পারেন নাগরিকেরা। পাকিস্তানের ক্ষেত্রে এই অনুমতি তুলে নিচ্ছে ভারত।
চতুর্থত, ইসলামাবাদে উপস্থিত ভারতীয় দূতাবাস থেকে প্রতিরক্ষা উপদেষ্টা, নৌ উপদেষ্টা এবং বায়ু উপদেষ্টাকে ফিরিয়ে নিচ্ছে ভারত। তাঁদের সহকারীদেরও তুলে নেওয়া হচ্ছে। একই ভাবে, নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসে প্রতিরক্ষা উপদেষ্টা, নৌ উপদেষ্টা এবং বায়ু উপদেষ্টাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হচ্ছে। ভারত ছাড়ার জন্য তাঁদের এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
পঞ্চমত, ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হচ্ছে। ১ মে ২০২৫ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। ডেস্ক জেবি

Manual2 Ad Code

সুত্র আনন্দ বাজার পত্রিকা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • জম্মু কাশ্মীর পাকিস্থান ভিসা ভারত
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code