২০২৬ সালে যুক্তরাষ্ট্রে ‘নজীরবিহীন’ অর্থনৈতিক জোয়ারের প্রতিশ্রুতি ট্রাম্পের

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১০ মাস আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী বছর দেশটি এমন এক অর্থনৈতিক জোয়ার আনতে যাচ্ছে, যার দৃষ্টান্ত বিশ্ব আগে কখনো দেখেনি।বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি নিজের নীতির পক্ষে সাফাই গেয়ে এ কথা বলেন। ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

Manual5 Ad Code

হোয়াইট হাউস থেকে দেওয়া ওই ভাষণে ট্রাম্প দাবি করেন, তাঁর পূর্বসূরি জো বাইডেন ১১ মাস আগে অর্থনীতির যে ‘অগোছালো অবস্থা’ রেখে গেছেন, তিনি তা ঠিক করছেন। তিনি বলেন, আমাদের দেশ আগের যে কোনো সময়ের চেয়ে আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code