নিজেকে চাঙ্গা রাখতে পান করুন আঙুর জুস

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ মাস আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট:প্রকৃতিতে চলে এসেছে ঘাম ঝরানো গরম। এই গরমে বাইরে বের হলেই শরীরে ভর করে রাজ্যের অবসাদ। সামান্য খেলা করলে দুর্বল হয়ে পড়ে দুরন্ত শিশুটিও। অথচ বৈরি এ আবহাওয়াতেও নিজেকে সহ পরিবারের সবাইকে চাঙ্গা রাখতে দারুণ কার্যকর ঠান্ডা একগ্লাস আঙুর জুস। আসুন শিখে নেয়া যাক এক মিনিটেই সুস্বাদু জুসটি তৈরির যাদু।

যা যা লাগবে

Manual3 Ad Code

আঙুর ২৫০ গ্রাম, চিনি পরিমাণমতো, পানি দুই কাপ, টমেটো জুস দুই টেবিল চামচ, বিট লবণ বিট লবণ স্বাদমতো, গোল মরিচের গুঁড়াসামান্য, জাফরান সামান্য, বরফ টুকরো সামান্য।

Manual5 Ad Code

যেভাবে বানাবেন

Manual2 Ad Code

বরফ টুকরো বাদে আর পানি বাদে সব কিছু একসঙ্গে এক মিনিট ব্লেন্ড করুন। এবার একটি পরিষ্কার পাত্রে ঢেলে পানির সঙ্গে মিশিয়ে নিন। এবার সুদৃশ্য কোনো জুসের গ্লাসে ঢেলে দুয়েক টুকরো বরফ ছেড়ে পরিবেষণ করুন। একগ্লাস আঙুর জুসের স্বাদের সঙ্গে মিটিয়ে নিন গরমের পুরো ক্লান্তি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code