করোনামুক্ত হয়ে হাসপাতাল ত্যাগ করলেন কাউন্সিলর আজাদ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে শামসুদ্দিন হাসপাতাল ত্যাগ করলেন সিসিকের টানা চতুর্থবারের নির্বাচিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। ৩ জুন বুধবার বেলা ৩ টায় (এ রিপোর্ট লেখা পর্যন্ত) তিনি হাসপাতাল ত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। এর আগে করোনা মুক্ত হয়ে তিনি বুধবার হাসপাতাল ত্যাগ করেন।

এরপর সেখানে কাউন্সিলর আজাদকে স্বাগত জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান।

Manual8 Ad Code

কাউন্সিলর আজাদ  এ সময় বলেন, ‘আমার সুস্থ হওয়ার মধ্য দিয়ে প্রমান হলো দেশের স্বাস্থ্য ব্যবস্থা এখনো ভেঙ্গে পড়েনি। বিশেষ করে সিলেটে করোনা হাসপাতাল খ্যাত সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণ এবং স্বাস্থ কর্মীদের আন্তরিকতার মাধ্যমে আমি করোনামুক্তি হতে পেরেছি।’

Manual7 Ad Code

 

তিনি সিলেট -১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের দৃষ্টি আকর্ষন করে বলেন, এই হাসপাতাল একসময় অভিভাবক বিহীন ছিলো। আজ পররাষ্ট্রমন্ত্রীর সুদৃষ্টির কারণে করোনার মতো কঠিন চিকিৎসা দেওয়া হচ্ছে এই হাসপাতাল থেকেই। তিনি হাসপাতালের আরো অধিকতর উন্নতির জন্য পররাষ্ট্রমন্ত্রীর সুদৃষ্টি অব্যাহত রাখার অনুরোধ জানান।

এ সময় তিনি আরো বলেন, করোনা থেকে মুক্ত হওয়ার মধ্য দিয়ে আস্থা এবং নির্ভরতা আরো বেড়ে গেলো সেই সাথে আমার সামাজিক দায়বদ্ধতার জায়গা আরো উন্মুক্ত হলেন। তিনি সবাইকে সামাজিক দূরত্ব এবয় স্বাস্থ সচেতনতার বিষয়ে সজাগ থাকার আহবান জানান।

Manual4 Ad Code

উল্লেখ্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও ডাকসাইটে ছাত্রনেতা আজাদুর রহমান আজাদ গেলো ২৪ মে করোনা আক্রান্ত হন।  ২৮ মে বৃহস্পতিবার তিনি গায়ে সামান্য জ্বর অনুভুত হলে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। টানা ১০ দিন চিকিৎসার পর তিনি সম্পুর্ণ সুস্থ হয়ে বুধবার সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল ত্যাগ করেন।

এদিকে, হাসপাতাল সুত্র জানিয়েছে মঙ্গল এবং বুধবার দু’দিনে আরো ৭ জন করোনা থেকে মুক্তি পেয়ে শহীদ শামসুদ্দিন হাসপাতাল ত্যাগ করেছেন।

 

 

 

 

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code