

ডেস্ক রিপোর্ট : মিশিগানে বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউ এস এ এর এক সাধারণ সভা ২৯শে মার্চ রবিবার সন্ধ্যায় মিশিগানের ওয়ারেন শহরের ইষ্ট ১৩ মাইলের একটি অভিজাত রেস্তোরাঁয় অনুস্টিত হয়।এতে সভাপতিত্ব করেন বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউ এস এ এর সভাপতি, উত্তর আমেরিকা প্রথম আলো’র মিশিগান প্রতিনিধি পার্থ সারথী দেব। সংগঠনের সাধারণ সম্পাদক,,নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশনের মিশিগান প্রতিনিধি জুয়েল খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন রানা,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক,,যমুনা টেলিভিশনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি ইকবাল ফেরদৌস,,প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শফিক রহমান,প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইউ,এস, বাংলার সম্পাদক সঞ্জয় দেব,প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য হারান কান্তি সেন,ফারজানা পাপড়ি,ফয়ছল আহমদ মুন্না, মিলেনিয়াম টিভি ইউএসএ বিশেষ প্রতিনিধি মাহফুজুর রহমান মাহফুজ আদনান।
কমিউনিটির কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখায় প্রেসক্লাব নেতৃবৃন্দ সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এ ছাড়া প্রেসক্লাবের কার্যক্রম আরো গতিশীল করতে করতে সকলের সহযোগিতা কামনা করেন নব গঠিত কমিটির নেতৃবৃন্দ। সভায় বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউ এস এ এর নেতৃবৃন্দ মিলেনিয়াম টিভি ইউএসএ বিশেষ প্রতিনিধি মাহফুজুর রহমান মাহফুজ আদনানকে বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউ এসএ তে ফুল দিয়ে স্বাগত জানান।