বেইজিং অলিম্পিক বয়কটের চিন্তা যুক্তরাষ্ট্রের

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২২ সালের শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কটের কথা চিন্তা করছে যুক্তরাষ্ট্র। মেক্সিকো ও কানাডার নেতাদের সঙ্গে বৈঠকের আগে বাইডেন বলেন, আমরা এমনটা বিবেচনা করছি।

Manual1 Ad Code

কূটনৈতিক বয়কটের অর্থ হবে যুক্তরাষ্ট্র ওই আয়োজনে উপস্থিত থাকতে কোনও কর্মকর্তা পাঠাবে না যুক্তরাষ্ট্র। চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ওয়াশিংটন।

সোমবার প্রথমবারের মতো জো বাইডেন সরাসরি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করেন। হোয়াইট হাউজে বাইডেনের মুখপাত্র জেন পিসাকি বলেছেন সোমবার তিন ঘণ্টার ভার্চুয়াল বৈঠক চীন ও যুক্তরাষ্ট্রের নেতারা অলিম্পিক নিয়ে আলোচনা করেননি।

Manual6 Ad Code

চীন মানবাধিকার হরণ করছে বলে অভিযোগ তুলে এর প্রতিবাদে কূটনৈতিক বয়কটের আহ্বান জানিয়ে আসছে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলের আইন প্রণেতারা। কূটনৈতিক বয়কটে অ্যাথলেটরা ক্ষতিগ্রস্ত হবেন না। তবে জেন পিসাকি বলেছেন অলিম্পিকে উপস্থিতি কেমন হবে তা এখনও চূড়ান্ত করছে যুক্তরাষ্ট্র। আগামী ৪ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে শীতকালীন অলিম্পিক।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code