তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিলো ওপেকপ্লাস

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় তেল উৎপাদনকারী দেশগুলো উৎপাদন কমাতে সম্মত হয়েছে। উৎপাদন কমানোর পাশাপাশি তেলের রফতানি কমানোরও সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো। এর ফলে বিশ্বে তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

Manual7 Ad Code

সৌদি আরব ও রাশিয়াসহ ওপেকপ্লাস দেশগুলো সিদ্ধান্ত নিয়েছে, প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেলের উৎপাদন কমানো হবে। বিশ্ব অর্থনীতি মন্থর হয়ে তেলের মূল্য কমে যাওয়া ঠেকানোর লক্ষ্যে দেশগুলো এই সিদ্ধান্ত নিয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code