ট্রাম্প শিবিরে কেনেডি জুনিয়র

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সমর্থক রবার্ট এফ কেনেডি জুনিয়র তার বিরোধী রাজনৈতিক দল রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন।

Manual6 Ad Code

কেনেডি জুনিয়র শুক্রবার দেশটির অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনি সমাবেশের আয়োজন করেন। কেনেডি জুনিয়র এতে যোগ দিয়ে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বি ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন।

Manual6 Ad Code

কেনেডি জুনিয়র যুক্তরাষ্ট্রে রাজনৈতিকভাবে প্রভাবশালী কেনেডি পরিবারের সদস্য। তার রাজনৈতিক জীবনের বেশির ভাগ সময়ই কেটেছে ডেমোক্রেটিক পার্টিতে। তবে দীর্ঘদিনের এ রাজনৈতিক সমর্থন ছেড়ে এবার রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।

Manual2 Ad Code

সংবাদ সম্মেলনে কেনেডি জুনিয়র বলেছেন, ‘নির্বাচনে আমার জয়লাভের কোনো বাস্তবসম্মত উপায় আছে বলে আমি আর মনে করি না।’

এ সময় ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে কমলা হ্যারিসকে বেছে নেওয়ায় তিনি দলটির সমালোচনাও করেন। কেনেডি জুনিয়র মনে করেন, প্রার্থিতার জন্য দলের প্রাইমারিতে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে হয়নি কমলাকে। এর নিন্দা জানান এফ কেনেডি জুনিয়র।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code