হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দুঃস্থদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ .

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code
হবিগঞ্জ প্রতিনিধিঃহবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শতাধিক নৃ-গোষ্ঠিসহ বিভিন্ন এলাকার দুস্থঃ-অসহায়দের মাঝে ১০০টি বাইসাইকেল ও ১০০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়াম মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি।
এসময় সমতলের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২০১৯-২০২০ অর্থ বছরে ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্দকৃত ১০০টি সাইকেল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধিন দুস্থ মহিলাদের মাঝে শতাধিক সেলাই মেশিন বিতরণ করা হয়।

1

Share
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code