সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual2 Ad Code

অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তিনি এই ভাষণ দেবেন।

Manual5 Ad Code

বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে তার এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে।

Manual2 Ad Code

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সর্বশেষ গত ১০ নভেম্বর নতুন তিনজন উপদেষ্টা যুক্ত হন এই সরকারে। তাদের শপথ নেওয়ার মধ্যদিয়ে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা এখন ২৪ জনে দাঁড়িয়েছে।

তিন মাসে অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপ ও সাফল্য
১০০ দিনে ৮৬২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে সরকার
এর আগে গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

Manual5 Ad Code

এরও আগে গত ২৫ আগস্ট জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। দায়িত্ব নেওয়ার পর এটি ছিল জাতির উদ্দেশে দেওয়া তার প্রথম ভাষণ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code