১০ ডিসেম্বর নাকি খালেদা জিয়া হ্যামিলনের বাঁশিতে ফুঁক দেবেন: ওবায়দুল কাদেরনে ওবায়দুল কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘১০ ডিসেম্বর নাকি খালেদা জিয়া হ্যামিলনের বাঁশিতে ফুঁক দেবেন, তাই ১১ ডিসেম্বর সরকারের পতন ঘটাবে। কীভাবে হ্যামিলনের বাঁশিওয়ালা বাঁশি ফুঁক দিয়ে সরকারের পতন ঘটায়, তা দেখা যাবে।’

সোমবার (২৮ নভেম্বর) বিকালে জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা স্টেডিয়াম সংলগ্ন জেলা স্কুল মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়।

Manual8 Ad Code

ওবায়দুল কাদের বলেন, কারবালার প্রান্তরে নারী শিশু হত্যা করা হয়নি। অথচ ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে বিশ্বাসঘাতক, জাতীয় বেইমান খন্দকার মোশতাকের প্রধান সেনাপতি মেজর জিয়াউর রহমান। আর হরকাতুল জিহাদসহ অন্যদের দিয়ে শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টাকারী তারেক রহমান। শেখ হাসিনাকে হত্যার নির্দেশদাতা হিসেবে তারেক রহমানের নাম স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছে হরকাতুল জিহাদের লোকেরা।

Manual2 Ad Code

বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘খেলা হবে, খেলা হবে। আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। ১০ ডিসেম্বর যদি তারা আগুন সন্ত্রাস, জ্বালাও পোড়াও কিংবা লাঠিসোঁটা নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা কী আঙুল চুষবে? বিদেশে অর্থপাচারকারী, আগুন সন্ত্রাসী, খুনি চক্রের বিরুদ্ধে খেলা হবে।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code