হুথি হামলা প্রতিহত করতে সৌদিতে সেনা পাঠাচ্ছে ফ্রান্স

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: ইয়েমেনের হুথিদের হামলা প্রতিহতে সৌদি আরবের লোহিত সাগরের বন্দরনগরী ইয়ানবুতে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। এছাড়া সেখানে রাডার সিস্টেম ও অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েন করা হবে বলে জানিয়েছে দেশটি।

Manual7 Ad Code

হুথি ও সৌদির সাম্প্রতিক উত্তেজনার মধ্যে হুথিরা ইয়ানবু বন্দরকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। এই বন্দর রক্ষায় নিজেদের সেনা পাঠানোর ব্যাপারে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বলেছেন, “আমরা সামরিক সরঞ্জাম পাঠাতে যাচ্ছি। যারমধ্যে সেনা, রাডার সিস্টেম এবং প্রতিরক্ষা ব্যবস্থা আছে। এসব পাঠানোর লক্ষ্য হলো ইয়ানবু বন্দরকে রক্ষা করা। আমরা কোনো দ্বন্দ্বে জড়িত হতে যাচ্ছি না শুধু এ বন্দরটি রক্ষার জন্য যাচ্ছি।”

Manual5 Ad Code

বৃহস্পতিবার সকালে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, ইয়ানবু ও তাইফে ছয়টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code