সিলেটে ‌আবারও করোনা শনাক্তের হার ২ শতাংশের নিচে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত‌্যু হয়েছে। মৃত ব‌্যক্তি সিলেটের বা‌সিন্দা। এ নিয়ে বিভাগে ১ হাজার ১৬৩ জনের মৃত‌্যু হয়েছে।
​আজ শুক্রবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

Manual8 Ad Code

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি ছিল গত জুন মাসের শেষ দিক থেকে। সে সময় থেকে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ৩০ শতাংশের ওপরে শনাক্ত করা হতো। জুলাই ও আগস্ট মাসে তা ৪০ শতাংশে পৌঁছায়। এর আগে গত ফেব্রুয়া‌রি মাসে শনাক্তের হার সর্বনিম্ন ১ থেকে ৩ শতাংশে নেমে গিয়ে‌ছিল। এদিকে চলতি মাসের শুরু থেকে করোনা শনাক্তের হার নিম্নমুখী হতে থাকে। চল‌তি মাস থেকে বিভাগে আক্রান্তের হার ৪ থেকে ৬ শতাংশে উঠানামা করছে। এর মধ্যে আজ শনাক্তের হার ১ শতাংশে নেমে এসেছে ।

​​গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলায় ৭, হবিগঞ্জে ৩ ও মৌলভীবাজার জেলায় ২ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৫৯৪। এর মধ্যে সিলেট জেলার ৩৩ হাজার ৬২৫, সুনামগঞ্জের ৬ হাজার ২৩৯, হবিগঞ্জের ৬ হাজার ৬২৮ ও মৌলভীবাজারের বাসিন্দা রয়েছেন ৮ হাজার ১০২ জন।

শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। বিভাগে মারা যাওয়া ১ হাজার ১৬৩ জনের মধ্যে সিলেট জেলায় ৯৭২, সুনামগঞ্জে ৭২, হবিগঞ্জে ৪৭ ও মৌলভীবাজারের ৭২ জন রয়েছেন।

Manual8 Ad Code

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে নতুন করে ৩৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ১৪২।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সিলেট বিভাগে করোনায় আক্রান্তের হার নিম্নমুখী হচ্ছে। তবে আক্রান্তের হার ১ থেকে ২ শতাংশে উঠানামা করছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫৫। এর মধ্যে ৪৭ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাতজন ও মৌলভীবাজারে একজন।

তিনি করোনা সংক্রমণ রোধে সবাইকে সচেতন থাকতে এবং সবাইকে স্বাস্থ্যবিধি ও সামা‌জিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code