তফসিল ঘোষণার প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতাল ডাকল বিএনপি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

অনলাইন নিউজ ডেস্ক:

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার এক দফা দাবি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার ( ১৬ নভেম্বর ) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

Manual7 Ad Code

এর আগে একই দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল ডাকে গণ অধিকার পরিষদ (নুর-রাশেদ) ও গণতন্ত্র মঞ্চ।

Manual2 Ad Code

উল্লেখ্য, বিএনপির অবরোধ কর্মসূচি এখনো চলমান রয়েছে। পঞ্চম দফায় দলটির ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচি আগামীকাল শুক্রবার সকাল ৬টায় শেষ হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code