তাইওয়ানের স্বাধীনতা রুখতে শেষ পর্যন্ত লড়বে চীন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: তাইওয়ানের স্বাধীনতা ঘোষণা রুখতে বেইজিং শেষ পর্যন্ত লড়াই করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে। রবিবার (১২ জুন) সিঙ্গাপুরে শাংরি লা সংলাপ নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, ‘আমরা যেকোনও মূল্যে লড়াই করবো এবং আমরা শেষ পর্যন্ত লড়বো। চীনের জন্য এটিই একমাত্র পছন্দ’। তাইওয়ান ইস্যুতে চীনা প্রতিরক্ষামন্ত্রীর এমন ঘোষণায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিন মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা চীনকে বিভক্ত করার প্রয়াসে তাইওয়ানের স্বাধীনতার পেছনে ছুটছে, নিশ্চিতভাবে বলা যায় তাদের ভালো কোনও পরিণতি হবে না। চীনা সশস্ত্র বাহিনী আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় সংকল্প। তাদের সক্ষমতাকে কেউই কখনও অবমূল্যায়ন করবেন না’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code