প্রথম সন্তানের মা হলেন লেডি গাগা

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: প্রথম সন্তানের মা হয়েছেন বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা লেডি গাগা। বাগদত্তা মাইকেল পোলানস্কির সঙ্গে সন্তানকে স্বাগত জানিয়েছেন গ্র্যামি ও অস্কারজয়ী এই গায়িকা। সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় নবজাতককে সঙ্গে নিয়ে গাগা ও পোলানস্কিকে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেছে।

Manual4 Ad Code

‘পেজ সিক্স’-এর তথ্য অনুযায়ী, লেডি গাগা ও মাইকেল পোলানস্কি এখন সন্তানের অভিভাবক। তবে তারা বরাবরই নিজেদের ব্যক্তিগত জীবন অনেকটা আড়ালে রেখেছেন। সন্তানের নাম, লিঙ্গ বা জন্মতারিখ নিয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেননি এই দম্পতি।

ভারতীয় সংবাদমাধ্যম উইয়ন নিউজ জানিয়েছে, উত্তর ক্যালিফোর্নিয়ায় হাঁটতে বের হওয়ার সময় গাগাকে সন্তানকে বুকে জড়িয়ে রাখতে দেখা যায়। মাইকেল পোলানস্কিও ছিলেন সঙ্গে। সন্তানের জন্মের পর এটিই তাদের প্রথম প্রকাশ্য উপস্থিতি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মাতৃত্বের ইচ্ছার কথা অবশ্য বেশ কিছুদিন ধরেই বলে আসছিলেন গাগা। ২০২৫ সালের মার্চে ‘দ্য নিউইয়র্ক টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে পরিবার গঠনের ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। পরে ‘দ্য স্টিফেন কোলবার্ট শো’-তেও সন্তান লালন-পালনকে জীবনের পরবর্তী গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে উল্লেখ করেন এই সংগীতশিল্পী।

Manual6 Ad Code

লেডি গাগা ও মাইকেল পোলানস্কির সম্পর্কের গুঞ্জন শুরু হয় ২০২০ সালের দিকে। তবে তাদের পরিচয় ও সম্পর্ক তারও আগে, ২০১৯ সালের দিকে শুরু হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে মায়ামির সুপার বোলের সময় তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে।

২০২৪ সালের জুলাইয়ে প্যারিস অলিম্পিক চলাকালে ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তালের সঙ্গে দেখা করার সময় মাইকেলকে নিজের বাগদত্তা হিসেবে পরিচয় করিয়ে দেন গাগা। একই বছর ‘জোকার: ফোলি আ দু’ সিনেমার প্রিমিয়ারে পোলানস্কিকে নিজের সেরা বন্ধু ও জীবনসঙ্গী হিসেবে বর্ণনা করেন তিনি।

‘ভোগ’-কে দেওয়া এক সাক্ষাৎকারেও পোলানস্কির প্রশংসা করেছিলেন গাগা। তাকে অত্যন্ত বুদ্ধিমান ও দয়ালু মানুষ হিসেবে উল্লেখ করে নিজের ব্যক্তিগত জীবনে সুখী থাকার কথা জানিয়েছিলেন এই তারকা।

Manual5 Ad Code

এদিকে দীর্ঘ নয় মাসের ‘মেহেম বল ট্যুর’ শেষ করার পর কিছুটা প্রচারবিমুখ জীবনযাপন করছিলেন গাগা। বিশ্বজুড়ে ৮৬টি শো করার পর এবার নতুন পরিচয়ে সামনে এলেন তিনি। সংগীতজগতের ব্যস্ততার পাশাপাশি লেডি গাগার জীবনে এখন যুক্ত হলো মাতৃত্বের নতুন অধ্যায়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code