রাজকীয় ক্ষমা পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা প্যারলে রাজকীয় ক্ষমা পেয়েছেন। শনিবার (১৭ আগস্ট) তার আইনজীবী এই তথ্য জানিয়েছেন। থাকসিনের মেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার একদিন পর তাকে ক্ষমা করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

Manual4 Ad Code

২০০৬ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর স্বেচ্ছায় নির্বাসনে যান থাকসিন। এর পর গত আগস্টে নাটকীয়ভাবে দেশে ফেরত আসেন। গত ফেব্রুয়ারিতে প্যারোলে মুক্তি পান তিনি। এর আগে, স্বাস্থ্যগত সমস্যার কারণে ছয় মাস হাসপাতালে ছিলেন। তার প্রত্যাবর্তনের পর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার ও স্বার্থ হাসিলের জন্য সংঘাতের দায়ে ‍থাকসিনকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। গত সেপ্টেম্বরে রাজা মহা ভাজিরালংকর্ন তার সাজা এক বছরে কমিয়েছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code