কামরান: সিলেটের ৯৯৯!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

অন্তিম এক শূণ্যতায় ডুবে আছে সিলেট নগর। বিষাদে  ছেয়ে আছে চারপাশ। করোনার এই থমকে যাওয়া সময় আরো থমকে দিয়েছে সিলেটকে। বিপন্ন হয়ে গেছে যাবতীয় স্বাভাবিকতা। শোক প্রস্তাবের এক মিনিট দাঁড়িয়ে থাকা নিরোবতার মতোই যেন  স্তব্ধ হয়ে আছে সবকিছু ।  বৃষ্টির এই শহরে অবিরাম বর্ষণের মতোই  ডুকরে কেঁদে চলেছে মানুষ। মন ভালো নেই কারোরই। নিদারুণ এক বাস্তবতা ঘিরে এই  পরিস্থিত- “এই নগরের সবচেয়ে প্রিয় মুখটি আজ আর নেই”…

Manual7 Ad Code

সার্বজনিন এক নেতা ছিলেন কামরান। রাজনৈতিক, সামাজিক কিংবা ব্যক্তিগত – সব সমস্যারই যেন এই নগরের ত্রিপল নাইন ছিলেন প্রিয় এই নেতা। যেখানেই সমস্যা ডাক পড়তো ওই একজনেরই। আর জটিল সব সমস্যার সমাধানের পথ যেখানে রুব্ধ, কোনভাবেই কিছু হচ্ছেনা সেখানে কামরান উপস্থিত হতেই সব ভেনিস।

 

Manual6 Ad Code

পানির মতোই যেন দ্রবণীয় এক শক্তি ছিলো তাঁর মধ্যে। সব দলের, সব মতের নেতা হয়ে উঠেছিলেন তিনি। সাংস্কৃতিক অনুষ্ঠানে যে কামরাম গান গেয়ে মাতিয়ে দিয়েছেন, ঠিক উলটো ধর্মীয় কোন অনুষ্ঠানে গিয়ে কামরান শুনিয়েছেন পবিত্র কোরআনের অন্তরঘন মর্মবাণী।

Manual8 Ad Code

এমন বিরল গুণই ছিলো কামরানের। এই নগর আর নগরের মানুষের সাথেও তিনি চির এক বন্ধন তৈরী করে নিয়েছিলেন। প্রিয় এই মুখের মৃত্যুতে তাই স্বাভাবিক হতে পারছেনা সিলেট। নগরের ছড়ার পাড়ে কামরানের গেইট বিহীন বাড়িটি যেমন নিরব নিস্তব্ধ,  শোকাবহ নিরবতায় ছেয়ে গেছে পুরো শহরও। বিভ্রমে পড়ে গেছেন শহরের মানুষ।  কী হতে কী হয়ে গেলো কিছুই বুঝে উঠতে পারছেননা কেউই। অথচ উন্নত চিকিৎসা নিতে যখন ঢাকা গিয়েছিলেন কামরান, খবর এসছিলো অবস্থা উন্নতি হচ্ছে। এই নগরের মানুষ তাই আশা নিয়েই ছিলেন -সুস্থ কামরান ফিরবেন।  কিন্ত তিনি ফিরলেন নিতর হয়ে। যেকারণে  “কামরান নেই”- করুণ এই বাস্তবতা কেউই মেনে নিতে পারছেননা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code