৫৭ বাংলাদেশিকে ক্ষমা করায় শেখ নাহিয়ানের প্রতি ড. ইউনূসের কৃতজ্ঞা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের দায়ে অভিযুক্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করে দেওয়ায় দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। ক্ষমার বিষয়টিকে আরব আমিরাতের প্রেসিডেন্টের সহানুভূতিশীলতার অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে উপদেষ্টা বলেছেন, এই বিষয়টি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও স্থায়ী ও শক্তিশালী করবে।

Manual7 Ad Code

জায়েদ আল নাহিয়ানকে লেখা ড. ইউনূস তার চিঠিতে আরও বলেন, ‘তাদের সাজা বাতিল করার ক্ষেত্রে আপনার উদার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ বিশেষ করে জড়িতদের পরিবার ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সবাই এজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।’

তিনি বলেন, ‘আপনার সহানুভূতি এবং সুবিবেচনা আমাদের হৃদয় স্পর্শ করেছে। আমরা সংযুক্ত আরব আমিরাতের আইনের প্রতি আমাদের পূর্ণ সম্মান প্রকাশ করছি। একইসঙ্গে বাংলাদেশি নাগরিকদের কোনও দেশে যাওয়ার আগে সে দেশের স্থানীয় আইন ও সংস্কৃতি সম্পর্কে অবহিতসহ স্পষ্ট ধারণা দেওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code