দেশে এসেছে শিশুদের করোনার টিকা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের করোনার টিকার প্রথম চালান দেশে এসে পৌঁছেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
শনিবার (৩০ জুলাই) করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য অধিদফতর জানায়, প্রথম দফায় ১৫ লাখ দুই হাজার ৪০০ ডোজ টিকা দেশে এসেছে। পাঁচ থেকে ১১ বছরের শিশুদের টিকা প্রয়োগ আগস্টেই শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে জায়গা ও সময় নির্ধারণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code