ক্রিকেটার সাইফ আর ট্রেনার নিকের করোনা পজিটিভ : বিসিবি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

জাতীয় দলের ক্রিকেটারদের করোনা টেস্টের রিপোর্ট কি? ১৭ ক্রিকেটার আর ৭ সাপোর্টিং স্টাফের ক’জন নেগেটিভ আর কতজন পজিটিভ? আজ মঙ্গলবার দুপুর থেকেই ক্রিকেট পাড়ায় কৌতুহলী এ প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল!

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরও সঙ্গে সঙ্গেই তা গণমাধ্যমকে জানায়নি। অনেকটা সময় পার হয়ে গেলেও আনুষ্ঠানিক বিবৃতি আসছিল না।

Manual7 Ad Code

এর মধ্যে বিকেল নামতেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, ১৭ ক্রিকেটারের মধ্যে একজন করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েছেন। তিনি তরুণ ওপেনার সাইফ হাসান। আরেকজন স্টাফও করোনা পজিটিভ হয়েছেন। প্রাথমিকভাবে তার নাম জানা যায়নি।

Manual7 Ad Code

এবার বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত হওয়া গেল, সাইফ হাসান সত্যিই করোনা পজিটিভ। আর তার সঙ্গে করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েছেন জাতীয় দলের ট্রেনার নিক লি।

এর আগে ১৭ ক্রিকেটার ও ৭ সাপোর্টিং স্টাফের বাসায় গিয়ে গতকাল সোমবার করোনার নমুনা সংগ্রহ করা হয়। বারডেমের বিশেষজ্ঞরা ঐ নমুনা সংগ্রহের কাজ করেছেন। ২৪ ঘন্টা পর সে রিপোর্ট মিলেছে।

বিসিবির পক্ষ থেকে মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম আনুষ্ঠানিকভাবে জানান যে, ১৭ ক্রিকেটার আর ৭ সাপোর্টিং স্টাফের মধ্যে শুধু দুজনের করোনা সংক্রমণ হয়েছে।

সাইফ ছাড়া মুশফিকুর রহীম, তামিম ইকবাল, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মন, এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব ঠিকই করোনা টেস্টে উৎড়ে গেছেন।

Manual1 Ad Code

আগেই জানা, যাদের করোনা নেগেটিভ হয়েছে তারা কাল (বুধবার) থেকে আবার অনুশীলন করতে পারবেন। আর পজিটিভ সাইফকে বোর্ডের পক্ষ থেকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। আইসোলেশনে একটি নির্দিষ্ট সময় থাকার পর তাকে আবার টেস্ট করানো হবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code