জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে মাখোঁর সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার বলেছেন, আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠক করবেন।

Manual8 Ad Code

রাশিয়ার আগ্রাসন পঞ্চম বছরে গড়ানোর মধ্যে ইউক্রেনের ওপর হামলা আরও জোরদার করেছে মস্কো। এ পরিস্থিতিতে জেলেনস্কি তার দেশের জন্য পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আরও প্রতিরক্ষা ব্যবস্থা ও সহযোগিতা আদায়ের চেষ্টা করছেন।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘ইমানুয়েল মাখোঁর সঙ্গে কথা হয়েছে। কূটনৈতিক প্রক্রিয়ার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।’

তিনি আরও বলেন, এর পাশাপাশি ‘এই ভয়াবহ রুশ যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ’ নিয়েও আলোচনা হয়েছে।

Manual8 Ad Code

তিনি বলেন, ‘আমাদের জনগণকে সুরক্ষায় ফ্রান্সের সমর্থনের জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে শিগগিরই ইমানুয়েলের সঙ্গে বৈঠকে বসতে আমরা সম্মত হয়েছি।’

Manual7 Ad Code

ফ্রান্স ও ব্রিটেন ইউক্রেনের মিত্রদের নিয়ে গঠিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ নামে একটি অস্থায়ী জোটের নেতৃত্ব দিচ্ছে। জোটটি কিয়েভকে সামরিক ও কূটনৈতিক সহায়তা দিয়ে আসছে। যুক্তরাষ্ট্র এই জোটের অংশ নয়।

Manual7 Ad Code

জেলেনস্কি এরই মধ্যে জানিয়েছেন, সেপ্টেম্বরের শেষ দিকে নিউইয়র্কে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।

গত সপ্তাহে ট্রাম্পের বিশেষ দূতেরা মস্কো ও কিয়েভ সফর করার পর তিনি এ পরিকল্পনার কথা জানান।ওয়াশিংটন যুদ্ধ বন্ধে মধ্যস্থতাভিত্তিক কূটনৈতিক প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার পথ খুঁজছে।

তবে ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে দেশটির মনোযোগের বড় অংশ ও গোলাবারুদও সেখানে কেন্দ্রীভূত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code