লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ।

লেখক: Rumie
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

Manual3 Ad Code

মির্জা আবুল কাসেম:গতকাল ২০ জুলাই সোমবার গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লন্ডনের স্থানীয় একটি অভিজাত হলে বিপুলসংখ্যক অতিথি ও বিশিষ্টজনদের উপস্থিতিতে অত‍্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ।সংগঠনের সভাপতি মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ও যুগ্ম সম্পাদক তাজুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন ট্রেজারার ফয়েজুর রহমান ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অব টাওয়ার হ‍্যামলেটস এর স্পীকার কাউন্সিলর ব‍্যারিষ্টার মোস্তাক আহমেদ ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডব্রীজ কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর সাইদা লাভলী চৌধুরী, লন্ডন বারা অব বারকিং এন্ড ডাগেনহামের ডেপুটি চেয়ার অব ফুল কাউন্সিল কাউন্সিলর মোহাম্মাদ সদরুদ্দিন খান, লন্ডন বারা অব টাওয়ার হ‍্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন, নিউহ্যাম কাউন্সিলের সাবেক চেয়ার কাউন্সিলর রহিমা রহমান।সভার শুরুতে নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন সংগঠনের সদ‍্য সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেইন।

Manual4 Ad Code

সংগঠনের সভাপতি মিনহাজুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মল্লিক শাকুর ওয়াদুদ, বিশিস্ট শিক্ষাবিদ প্রফেসর ড. সানোয়ার চৌধুরী,কাউন্সিলর বদরুল ইসলাম চৌধুরী,বিশিষ্ট সংগঠক ও কমিউনিটি ব‍্যক্তি আবুল কালাম আজাদ ছোটন,সংগঠনের উপদেষ্টা আব্দুল আহাদ মকসুদ আলী, সিলেট সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু,ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ শাহেদ রাহমান, রেডব্রীজ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন কোরেশী ও সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ,ইউকে বাংলা রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বাছির,গ্রটার লন্ডন নবীগঞ্জ এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি তুহিন চৌধুরী ,বৃটিশ বাংলাদেশ মিনিক‍্যাব ড্রাইভার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবুল কালাম,বেতার বাংলা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি কবির আহমেদ,সুনামগঞ্জ জেলা সমিতির ট্রেজারার আব্দুস সালাম,মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল কাদির চৌধুরী মুরাদ, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির এসিসটেন্ট সেক্রেটারি এ রহমান ওলি,সিলেট সিটি ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট শামসুজ্জামান সাবুল,ইউকে বাংলা রিপোর্টার ইউনিটির ট্রেজারার মির্জা আবুল কাশেম সহ আরো অনেক।

Manual1 Ad Code

সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইসি মেম্বার মহানুজ্জামান চৌধুরী , সহ সভাপতি সৈয়দ সুহেল আহমদ,, সহ-সভাপতি ওয়াহিদুর রহমান,সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এস রহমান রিয়াদ, প্রচার সম্পাদক সৈয়দ নাঈম প্রমুখ ।অনুষ্ঠানের শেষাংশে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন এটিএন বাংলা তারকাদের তারকা বিশিষ্ট সঙ্গীতশিল্পী ওয়াহিদুর রহমান, আলামীন সহ অনেক কয়েকজন গুণী শিল্পী ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code